নসিমনের প্রতিযোগীয় প্রাণ গেল চালকের

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুরের ধামুরা সড়কের আমরাবাড়ি এলাকায় সোমবার বিকেলে নসিমন উল্টে চালক রুবেল সরদার (২৫) নিহত হয়েছে। নিহত রুবেল ওই উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের মজিবর সরদারের ছেলে। জানা গেছে, দুই নসিমনের প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটেছে।


উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, দুটি নসিমন ধামুরা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আমড়াবাড়ি এলাকা অতিক্রমকালে একটি নসিমন দ্রæত গতিতে আরেকটি নসিমনকে ওভারটেক করে।

এ সময় সড়কের খাদে পড়ে দ্রতগতির নসিমনটি উল্টে যায়। ছিটকে পড়ে মাথায় আঘাত পায় চালক রুবেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *