পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জেলা প্রশাসন, পৌরসভা ও সরকারী শিশুপরিবারসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসের প্রত্যুষে ডিসি স্কয়ারে ৩১বার তোপধ্বণির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্য্যােদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী অফিস ভবনে ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, নবাগত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ পিপিএম,
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক জালাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা শ্রমিক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, এলজিইডি, গণপূর্ত, জেলা মহিলা লীগ, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
সকাল ১০ টায় সরকারী শিশু পরিবারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস আয়োজনে শিশুদের নিয়ে কেক কাটেন মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও এসপি মোঃ শহিদুল্লাহ পিপিএম, সকাল ১১টায় জেলা শিশু একাডেমীতে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌথুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি কাজি কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম সরফরাজ।
এছাড়া সন্ধ্য সাড়ে ৬টায় ডিসি স্কয়ারে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠান এবং আতশবাজি উৎসব।
