নাগরিক রিপোর্ট:
বরিশালে প্রাণঘাতী করোনার সংক্রামন নতুন করে দেখা দেয়ায় তা মোকাবেলায় কঠোর হচ্ছে প্রশাসন। ইতোমধ্যে সচেতনতার পাশাপাশি নগরীসহ গোটা জেলার ১০ উপজেলায়ই অর্থদন্ড করেছে জেলা প্রশাসন। মাস্ক পড়ায় বাধ্যতামুলক করতে চলছে মেট্রোপলিটন পুলিশেরও নানা কৌশল। সোমবারও নগরীতে মাস্ক বিতরন ও অর্থদন্ড করেছে জেলা প্রশাসন।
বেলা সাড়ে ১১টায় সমাজসেবার আয়োজনে নগরীর সদর রোডে পথচারীদের মাঝে মাস্ক বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, কোভিড মুক্ত ও সুস্থ জীবনের জন্য নতুন করে নিজেদের সচেতন হতে হবে। করোনায় দুরত্ব রেখে সকলকে চলতে হবে। তিনি বলেন, আপনি আক্রান্ত হলে আপনার ঘরের কেউ রক্ষা পাবে না।
পরিবারকে ও অন্যকে সুস্থ্য রাখার জন্য নিয়মিত মাক্স ব্যবহার করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, বিভাগীয় সমাজসেবা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমূখ। পরে নগরীর বিভিন্নস্থানে পথচারীদের মাঝে মাক্স বিতর করেন তারা।
এর আগে রবিবার নগরীতে সচেতনতামুলক শোভাযাত্রা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নগরীর বিভিন্ন স্পটে ট্রাফিক পুলিশ যানবাহনেও সচেতনতা, স্টীকার সাটানোসহ ব্যবস্থাও নিচ্ছে। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক বলেন, নিজেদেরকে সুরক্ষিত রেখে প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তারা কাজ কলছে।
বরিশাল জেলা প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, জেলায় নতুন করে ২১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বরিশাল জেলায় ৪৯৯৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
