ভেজাল দ্রব্য তৈরি, ৩০ হাজার টাকা অর্থদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন পন্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদঅরত। ওই প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স ফুডি ফুড প্রোডাক্টস।

সোমবার নগরীর ইসলামপাড়া এলাকায় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম এ অর্থন্ড প্রদান করেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটি ভেজাল ও বিএসটিআই-এর অনুমোদন বিহীন বিভিন্ন ফ্লেভার, ফুড কালার, শ্যাম্পু ও সাবান বিক্রি করছিল।

এই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিএসটিআই-এর কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *