সেই হিরনকে আজও ভুলেনি বরিশালবাসী

Spread the love

নাগরিক রিপোর্ট:
সেই হিরনকে আজও ভুলতে পারেনি বরিশাল নগরীর আওয়ামী লীগ নেতাকর্মী থেকে শুরু করে আপমর জনতা। তিনি ছিলেন সিটি করপোরেশনের ব্যাপক জনপ্রিয় মেয়র। ৭ বছর আগে এ দিনে (২২ মার্চ) গুরুতর অসুস্থ্য হয়ে পরেন। মেয়র শওকত হোসেন হিরনকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলেও দেশে ফিরিয়ে আনা হয়। একই বছরের ৯ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জনপ্রিয় এ নেতার অসুস্থতার সেই দিনকে স্মরন করে নেতাকর্মী ও ভক্তরা সামাজি যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আবেগঘন মন্তব্য করেছেন।


সোমবার সকাল থেকেই প্রয়াত মেয়র হিরনকে স্মরন করে নানা আবেগঘন মতমাত দেন তার অনুসারীরা। ফয়সাল আহমেদ মুন্না নামে এক ছাত্রলীগ নেতা ফেসবুকে বলেন, ‘আদর্শ শ্রদ্ধা, ভালোবাসার একটাই নাম প্রয়াত নেতা শওকত হোসেন হিরন। আজ সেই ভয়াল ২২ মার্চ। হিরন ভাই আজকের দিনে গুরুতর অসুস্থ হন। ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান।বরিশালবাসী হারায় তাদের প্রিয় নেতা উন্নয়নের রূপকারকে।’ শেখ আহমেদ পলাশ নামে একজন লেখেন, ‘ প্রতিটি নিঃশ্বাসে নিঃশব্দে বয়ে চলছো তুমি’।


জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও হিরনের বন্ধু ইকবাল হোসেন তাপস ফেসবুকে লেখেন, ‘আধুনিক বরিশালের রুপকার, সাবেক মেয়র শওকত হোসেন হিরনকে প্রতিদিন অসংখ্য মানুষ স্মরন করেন। আজ সেই ভয়াল দিন যেদিনই মুলত তিনি আর আমাদের মাঝে নাই।’


এব্যপারে শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল বলেন, হিরন ছিলেন বরিশালবাসীর কাছে অতি জনপ্রিয়। তিনি নগরীকে আধুনিক করেছিলেন। তাকে আজও স্মরন করে সকলে। ৭ বছর আগে হারিয়ে যাওয়া মেয়র হিরনের শুন্যতা আজও পুরন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *