ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস ও থ্রি হুইলার এর সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় থ্রি হুইলারের চালক ও এক যাত্রী আহত হয়েছে। বুধবার সকালে গৌরনদীর আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হচ্ছে- ঝালকাঠির কাঠালিয়া থানাধীন এলাকার বাসিন্দা আলামিন (৩২) ও বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়ার বাসিন্দা রাকিবুল হাসান (৩৪)। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরি করতেন নিহত ও আহত যাত্রীরা। মাদারীপুর থেকে মাহিন্দায় বরিশালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।


গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলো আর মাহিন্দ্রাটি বরিশালের দিকে আসছিল। এসময় দুটি মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার ওই দুই যাত্রী নিহত হন। এছাড়া মাহিন্দা চালকসহ বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার ফোরকান নামে অপর এক যাত্রী আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *