আড়িয়াল খাঁ নদে দুই ট্রলারে সংঘার্ষ

Spread the love

বরিশাল ব্যুরো:
বরিশালে আড়িয়াল খাঁ নদে দুই ট্রলারের মধ্যে সংঘর্ষে দুইটি মোটরসাইকেল পানিতে ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার ভোরে বন্দর থানার লাহারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


থানা সুত্রে জানা গেছে, একটি ট্রলার লাহাররাট লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার ভেদুরিয়া যাচ্ছিল। এতে দুটি মোটরসাইকেলও ছিল। আরেকদিক থেকে আসা মালবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেল দুইটি নদীতে পড়ে যায়।


মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, একটি ট্রলার যাত্রীবাহী এবং অপরটি মালবাহী ছিল। ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থ থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে।

যাত্রীবাহী ট্রলারটির কিছু অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে কোন যাত্রী বা স্টাফ আহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *