নাগরিক রিপোর্ট:
ঘূর্ণিঝড় ইয়াস’র ও পূর্ণিমার প্রভাবে লোকালয় ও বনাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের পাশাশাশি বন্যপ্রাণীও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সাগরতীরের জেলা বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনাঞ্চল হরিণঘাটায় একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। পানিতে ভেসে এসে বুধবার বিকাল ৫টার দিকে বেঁরীবাঁধের সঙ্গে হরিণটি আটকে যায়।
সাগর ও বলেশ্বর নদের মোহনা হরিণঘাটা বন কয়েক ফুট পানির নিজে তলিয়ে যাওয়ায় হরিণটির মৃত্যু ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
হরিণঘাটা বনাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পানির ¯্রােতের সঙ্গে ভেসে এসে হরিণঘাটা বেঁরীবাঁধের সঙ্গে মৃত হরিণটি আটকে যায়। সেটির শরীর একাধিক স্থানে গভীর ক্ষত ছিল। ধারনা করা হচ্ছে মৃত্যুর পর শিয়াল বা অন্যকোন বন্যপ্রানি হরিণটির মাংস ভক্ষন করেছে। উদ্ধার করার পর মৃত হরিণটির ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বন কর্মকর্তা বলেন, পানি কমে যাওয়ার পর বনের ভেতর ঢুকে নিশ্চিত হওয়া যাবে আরও কোন প্রাণীর মৃত্যু ঘটেছে কি-না এবং বনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
