বরিশালে ৩ শতাধিক অসহায়ের মাঝে উপহার সামগ্রী প্রদান

Spread the love

নাগরিক ডেস্ক:
বরিশালে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষ থেকে ৩৩৩ মাধ্যমে সাহায্য প্রার্থীদের মাঝে এ উপহার প্রদান করা হয়।


বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বরিশাল জেলা ত্রান ও পুর্নবাসন অফিসার প্রশান্ত কুমার রায়, সহকারী কমিশনার মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার মারুফ দস্তগীর প্রমূখ।


এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করার আহবান জানান। ৩ শতাধিক মানুষের মাঝে বিতরন করা উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *