মেঘনায় ১৫ লাখ টাকার রেনু উদ্ধার, হোতারা লাপাত্তা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা থেকে ২৭ ড্রাম চিংড়ির রেনু উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধুলখোলা চর থেকে ওই রেণু আটক করা হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার এ রেনু একটি সংঘবদ্ধ চক্র পাচার করার পায়তারা করছিল। কিন্তু এর সাথে জড়িত মুল হোতারা রহস্যজনকভাবে অভিযানে কেউ ধরা পরেনি।


কোস্টগার্ডের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদী তীরের ধুলখোলা এলাকা থেকে রেনুগুলি আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। শুক্রবার দুপুরে রেনুগুলো বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম উপস্থিত ছিল।


জানা যায়, হিজলা উপজেলার মেঘনা নদী দিয়ে দীর্ঘদিন ধরে ভোলার রেনু ব্যবসায়ী মিজান পালোয়ান কামাল চৌধুরী, মেহেন্দিগঞ্জের জামাল সরদার, কাদির জমাদ্দার, আবু বক্কর, হিজলার আলাউদ্দিন সরকার, ইউসুফ সরদার, আমির সর্দার, জসিম সরদার সহ একাধিক ব্যক্তি হিজলা ও মেহেন্দিগঞ্জের প্রশাসনকে ম্যানেজ করে চিংড়ি রেনু নিধন করছে। এ নিয়ে দুই উপজেলার আইনশৃংখলা সভায়ও ক্ষোভ জানানো হয়েছে। কিন্তু থামছে না চিংড়ি রেনু নিধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *