গৌরনদীতে মেম্বর প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় নিহত ১

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় আরো একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফল ঘোষনার পর বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের বিজয় মিছিলে প্রতিপক্ষ গ্রুপ বোমা হামলা করলে আবু বক্বর ফকির (২৮) নামক এক ভ্যানচালক নিহত হন। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১২টায় খাঞ্জাপুরের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত মৌজে আলী খান (৬৫) নামক এক বৃদ্ধ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম সোহাগ সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক নামক একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা লাশের সুরাতহাল করছেন। পরিস্থিত পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বর প্রার্র্থী গিয়াস মৃধা জানান, ভোট গণনা শেষে ফল ঘোষনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় তার সমর্থকরা কেন্দ্রের পাশে বিজয় মিছিল করছিলেন। এসময় পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মিছিলের ওপর বোমা হামলা করে। এতে তার (গিয়াস মৃধা) সমর্থক আবু বক্কর ফকির ঘটনাস্থলে নিহত হন। আহত দুজনের মধ্যে রাকিব হাওলাদারের (২০) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রবিউল সরদার (২২) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *