‘গাছ লাগানোর নামে অন্যের জায়গা দখল করবেন না’

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বৃক্ষরোপন কর্মসুচী পালন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন বদ্ধভুমিতে গাছ লাগিয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।


নগর আ’লীগের উদ্যোগে এ কর্মসুচীতে মেয়র সাদিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নগরীতে গাছ লাগানোর নামে অন্যের জায়গা দখল করবেন না। এমন ঘটনা অনেক সময় ঘটে। এ ধরনের অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গির, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ দলীয় নেতাকর্মীরা। নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা এ কর্মসুচীতে অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *