নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে একদিনে রেকর্ড সংখ্যক রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৩ জন। ২০২০ সালের ৯ মার্চ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এটাই সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১৮১ জনের। এর ফলে বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭ হাজার ৩৯২ জন।
পাশাপাশি মৃত্যুবরণ করেছেন আরও ২জন। মৃতদের মধ্যে পিরোজপুর এবং বরগুনা জেলার রয়েছে ১ জন করে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৩০৩। বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের, বিপরীতে সু¯’তা লাভ করেছেন ২৬ জন। এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ২০ জন, সুস্থ ৭, ভোলায় শনাক্ত ১০, সু¯’ হয়েছেন ১ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ৬৩, সুস্থতা লাভ করেছেন ৩ জন এবং ঝালকাঠিতে শনাক্তের সংখ্যা ১৮, সু¯’ হয়েছেন ৪৩ জন।
অপরদিকে বরগুনায় ১৫ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও নতুন করে সুস্থতা লাভ করেননি কোন রোগী। প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।
