নাগরিক রিপোর্ট:
করোনা ভাইরাস সংক্রমন রোধে নগরীতে করোনা প্রতিরোধ বুথ উদ্ধোধন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে মানবতার আহবানে এ বক্স উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে এ করোনা প্রতিরোধ বক্স চালু করা হলো।
এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। জনগনকে স্বাস্ব্যবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা চলমান আছে। ভবিষ্যতেও এ ধরনের প্রচা প্রচারনা চলমান থাকবে।
যেকারনে নগরীর ব্যাস্থতম সড়ক সদর রোডের কাকলীর মোড়ে করোনা প্রতিরোধ বক্স চালু করা হয়েছে।এখানে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া থাকবে।এটা সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার ও মাস্ক নিতে পারবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ষ্টাফ অফিসার ও এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো: মাসুদ রানা, বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী, ট্রাফিক পুলিশের পরিদর্শক আ: রহিম, করোনা প্রতিরোধ বুথ স্থাপনে জিলা স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়কারী দীপু হাফিজুর রহমান প্রমূখ।
