বয়স ২৫ হলেই পাবেন করোনার টিকা

Spread the love

নাগরিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এতে এখন থেকে সর্বনিম্ন ২৫ বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন।

নতুন বয়সসীমা অনুযায়ী টিকা গ্রহণের নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর দুই সপ্তাহ আগে গত ৫ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর করা হয়েছিল।
নতুন বয়সসীমা নির্ধারণ করায় বৃহস্পতিবার থেকেই ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *