১ আগষ্ট থেকে এলপি গ্যাস সিলিন্ডার মূল্য ৯৯৩ টাকা

Spread the love

নাগরিক ডেস্ক : বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১০২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৩ টাকা, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। সিলিন্ডারপ্রতি এলপি গ্যাসের দাম ছিল ৮৯১ টাকা।

তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। ফলে সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা।

বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *