করোনায় আরও ২৩১ জনের মৃত্যু

Spread the love

নাগরিক ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ১৫ হাজার ৫৪ জনকে নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৫৩, খুলনায় ৪৪, রাজশাহীতে ১৩, বরিশালে ৬, সিলেটে ৯, রংপুরে ১৮ ও ময়মনসিংহে ১১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৩৯ জন পুরুষ এবং ৯২ জন নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *