ববি শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতা

Spread the love

নাগরিক ডেস্ক:
আগামী ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ও সংকটময় মূহুর্তে বঙ্গমাতা পরামর্শক ও দিক-নির্দেশকের ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর সংগ্রামী সহধর্মিনী ও মহীয়সী নারী রাজনৈতিক বিচক্ষণতায় ও দূরদর্শিতায়, দেশপ্রেম ও আত্মত্যাগে, অসাধারণ সাহসীকতায় ও আপোষহীনতায় এবং

সর্বোপরি মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুর পাশাপাশি বেগম ফজিলাতুন্নেসা মুজিব ‘বঙ্গমাতা’ মর্যাদায় বাঙ্গালি জাতির হৃদয়ে এবং বাঙালি জাতির ইতিহাসে একজন অসাধারণ এবং অনুসরণীয় রোল মডেল হিসেবে চির-ভাস্বর হয়ে আছেন।

নতুন প্রজন্মকে এই মহীয়সী নারীর জীবনাদর্শে আরো সচেতন ও আগ্রহী করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের নিম্নের তথ্য ফর্মে রেজিস্ট্রেশন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *