এসআই বাবা ক্যাপ্টেন মেয়ের স্যালুট বিনিময়

Spread the love

নাগরিক ডেস্ক : গত তিন দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ছবি। ছবির পুরুষ ব্যক্তি একজন পুলিশের এসআই আর নারী একজন ক্যাপ্টেন। অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন তারা।

ফেসবুকে দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে জানা গেল, পুরুষ ব্যক্তি রংপুরের গঙ্গাচড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম। এবং নারী তারই মেয়ে ক্যাপ্টেন ডা: শাহনাজ পারভীন। ছুটিতে বাড়িতে এসে ডাক্তার ক্যাপ্টেন শাহনাজ তার এসআই বাবাকে স্যালুট জানান। এসআই বাবা ও মেয়ের স্যালুটের জবাবে স্যালুট জানান।

অনুসন্ধানে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে বাড়ি এসআই আব্দুস সালামের। হাজার ১৯৯০ সালে তিনি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কনস্টেবল পদে যোগদান করেন। ১৯৯১ সালে তিনি খুলনা মেট্রোপলিটন কর্মজীবন শুরু করেন। এরপর দেশের বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় ২০১০ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অবস্থায় এসআই পদে পদোন্নতি পান। বছর দেড়েক আগে যোগ দেন রংপুরের গঙ্গাচড়া মডেল থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *