পরিমনির কথিত মা নির্মাতা চয়নিকা চৌধুরী আটক

Spread the love

নাগরিক ডেস্ক : নির্মাতা ও নায়িকা পরীমনির কথিত মা চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানা যায়, সেখানে চিত্রনায়িকা পরীমনিসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চয়নিকার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ওই সিনেমার নায়িকা পরীমনি।
‘বিশ্বসুন্দরী’-খ্যাত নির্মাতা ও নায়িকা পরীমনির কথিত মা চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানা যায়, পান্থপথ থেকে আটকের পর চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিত্রনায়িকা পরীমনিসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চয়নিকার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ওই সিনেমার নায়িকা পরীমনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *