ফোন পেলেই ঘরে যাবে ফ্রি অক্সিজেন

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। ফোন করলেই বিনামূল্যে করোনা রোগীদের ঘরে অক্সিজেন পৌঁছে দেবে প্রশাসন। রবিবার দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে অক্সিজেন সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল মহানগর যুবলীগ সেতা মাহমুদুল হক খান মামুন, রোটারি ক্লাব বরিশালের প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী প্রমূখ।


জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য এ সেবা চালু করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীর তথ্য ফোনে জানালেই দ্রæত সময়ের মধ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাবেন দায়িত্ব প্রাপ্তরা। শুধু অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করবে না প্রশিক্ষিত টিম।
সেই সঙ্গে অক্সিজেন কীভাবে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেবে তারা। জেলা প্রশাসনের এ উদ্যোগের সাথে সহযোগিতা করবেন রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংক এর সদস্যরা।

৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ঔষধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য হটলাইন (এনডিসি বরিশাল-০১৭৪৫০৩৬৫৪০, নাজির সার্কিট হাউজ-০১৭১২৭০০৩৩৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *