নাগরিক ডেস্ক : যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দফতর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন
