বরিশালে করোনায় মারা গেলেন আরও ২১ জন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা আশানুরূপ কমছে না। সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন ২১ জন। এর আগে ৪ আগষ্ট ১৩ জনের মৃত্যু ছিল চলতি আগষ্টে একদিনে সর্বনি¤œ মৃত্যুর সংখ্যা। পরদিন ৫ আগষ্ট ৩২ জনের মৃত্যু হলে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে একদিনে সর্বোচ্চ মৃত্যৃর রেকর্ড হয়।

বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৭৬ ভাগ। চলতি আগষ্টে এটাই একদিনে সর্বনি¤œ শনাক্তের হার। মাসের প্রথম দিন ১ আগষ্ট শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৭ দশমিক ৩১ ভাগ। এ মাসে একদিনে সর্বাধিক নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা ছিল গত ৫ আগষ্ট। ওইদিন দুই হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫৮ জন পজিটিভ শনাক্ত হন। গত শনিবার (৬ আগষ্ট) সর্বনি¤œ ৭২৩ জনের নমুনা পরীক্ষায় হওয়ায় পজিটিভ শনাক্ত হন সর্বনি¤œ ১৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় করোনায়া আক্রান্ত হয়ে পটুয়াখালী ও বরগুনায় ২ জন করে এবং বরিশাল ও ভোলায় ১ জন করে মারা গেছেন। একই সময়ে বিভাগের ছয় জেলায় মোট এক হাজার ৫৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৮৮ জন পজিটিভ শনাক্ত হন।

শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে মোট ১৫ জন মারা যান। তারা সকলে উপসর্গ নিযে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের ১২ দশমিক ২৩। সোমবারের শনাক্তের সংখ্যা ও হার দুটিই গত ১ জুলাইয়ের পর সর্বনি¤œ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *