আলোচিত সেই আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে ডিসি

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্থ হওয়া আলোচিত সেই ঘরের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নে গিয়ে তিনি ঘরের মেরামত কাজের খোজ খবর নেন। এসময় সেখানকার ৩টি ক্লাস্টারের ৪০টি ঘরের উপকারভোগীদের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১,৫৫৬টি এবং দ্বিতীয় দফায় ৪৫৯টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে মেহেন্দিগঞ্জের শ্রীপুরের আশ্রয়ন প্রকল্পের ৯টি ঘর ভেঙ্গে পড়লে ব্যাপক সমালোচনা হয়।


বৃহস্পতিবার পরিদর্শনকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন বলেন, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সকল প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ প্রমুখ।


উল্লেখ, মেহেন্দীগঞ্জের শ্রীপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ওই ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা হলে জেল প্রশাসন সংবাদ সম্মেলন করে এ ব্যাখ্যাও দেন। এসময় জেলা প্রশাসকের পক্ষে বরঅ হয় যে ঘরগুলোর নির্মান ব্যায় ধরা হয়েছিল কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *