জনগনের মুখোমুখী পুলিশ কর্মকর্তাগন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ওপেন হাউজে ডে উপলক্ষে জনগনের মুখোমুখী হয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগন। এসময় জবাবদিহিতামূলক বিবরণী সর্বসাধারণের সামনে তুলে ধরা হয়। শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।


থানা কম্পাউন্ডে সকাল ১১টা অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও কোতয়ালী মডেল থানা) রবিউল ইসলাম শামীম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম পিপিএম। উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার ফরিদ হোসেন সহ থানার অন্যান্য অফিসার ও আমন্ত্রিত স্থানীয় জনসাধারন।


শুক্রবার ওপেন হাউজ ডে উপলক্ষে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়। এসময় পুঙ্খানুপুঙ্খ ভাবে জবাবদিহিতামূলক বিবরণী সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।


পরে প্রধান অতিথি মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীম উপস্থিত ভুক্তভোগী জনগণের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *