নাগরিক রিপোর্ট:
ইউএনও’র বাসভবনে হামলার ঘটনার জেরে বরিশাল নগরীর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই তারা দায়িত্ব পালন শুরু করেছে।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রনে ১০ প্লাটুন বিজিবি ও ১০জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
ঝালকাঠী ও পিরোজপুর থেকে এই ম্যাজিস্ট্রেটদের আনা হয়েছে। খুলনা থেকে এসে রাতেই দায়িত্ব পালন করেছে বিজিবি সদস্যরা।
