বরিশালে আ’লীগের ১৮ নেতাকর্মীর জামিন নাকচ

Spread the love

নাগরিক ডেস্ক:
বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা দুটি পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ জনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। বরিশালে অতিরিক্ত চীফ মেট্রপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক মো: মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন নাকচ করে দেন। এ সময় গ্রেফতারকৃত নেতা-কর্মীকে সুচিকিৎসা দেয়ার নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনও’র বাসভবনে হামলা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা গুলিবর্ষন করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে আ’লীগ নেতাকর্মীদের সরিয়ে দেয়।

পরদিন ১৯ আগস্ট ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালী মডেল থানার এসআই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামী পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতারকৃতদের জামিন রবিবার নাকচ করে দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *