কোস্ট গার্ডের অভিযানের পর রহস্যময় ডাকাতি!

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমির জমাদ্দারের বাড়িতে রহস্যময় ডাকাতির ঘটনা ঘটেছে। আমির জমাদ্দারের পরিবারের দাবী, ডাকাত দলের নেতৃত্বে ছিলেন গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব পরাজিত প্রার্থী আজাদ ভূইয়া। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছে, ইউপি নির্বাচনের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির ঘটনা সাজিয়েছে আমির জমাদ্দারের পরিবার।

এর আগের রাতে ওই এলাকায় কোস্ট গার্ডের অভিযান ধামাচাপা দিতেই এমন ঘটনার সৃস্টি করা হয়েছে বলে থানা পুলিশ ধারনা করছে। বুধবার দিবাগত মধ্যরাতে সদর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ রহস্যময় ডাকাতির ঘটনা ঘটে।

ইউপি সদস্য আমির জমাদ্দারের ছেলে সোহাগ জমাদ্দার অভিযোগ করেন, বুধবার রাত ৩টার দিকে সোহাগের ঘরের দরজা ভেঙ্গে ১০-১২জন দৃর্বৃত্ত ঘরের মধ্যে ঢোকে। তারা ওয়ারড্রপ শোকেজ ভেঙ্গে নগদ ৭৩ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। দৃর্বৃত্তরা সোহাগের হাত-পা ও চোঁখ বেঁধে মারতে মারতে স্থানীয় আনন্দ বাজার পর্যন্ত নিয়ে গেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সোহাগকে হুমকি দিয়েছেন। সোহাগের মেয়ের আঙ্গুল কেটে গেছে এবং দৃবৃৃত্তর্রা বাড়ির পোষা কুকুরটি কুপিয়ে জখম করেছে।

সোহাগ দাবী করেন, তিনি দৃর্বৃত্তদের মধ্যে আজাদ ভূইয়া, জামাল মৃধা, রব হাওলাদার ও খালেক খানকে চিনতে পেরেছেন। আজাদ ভূইয়া গত ২১ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সোহাগের পিতা আমির জমাদ্দারের সঙ্গে সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করে হেরেছেন বলে জানা গেছে।

তবে পরাজিত সদস্য প্রার্থী আজাদ ভূইয়া বলেন, তিনি ভোলার লালমোহন পৌর শহরে আছেন গত দুদিন যাবত। বুধবার রাতে তিনি মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নির্বাচনী ঘটনার জেরে তাকে ফাঁসাতে ডাকাতির ঘটনা সাজানো হয়েছে।

এসব প্রসঙ্গে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমির জমাদ্দারের পরিবার থেকে যেসব অভিযোগ করা হয়েছে তার কোন সত্যতা তারা পাননি। তবে ওই এলাকাতে ইউপি নির্বাচন নিয়ে দুটি গ্রæপের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, কোষ্টগার্ডের ভোলা জোন থেকে তাকে (ওসি) জানানো হয়েছে যে বুধবার মধ্যরাতে তারা মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়েছে। সেখান থেকে তারা অবৈধ কিছু উদ্ধারও করেছে। ওসির ধারনা আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হতে পারে। ওই ঘটনাটিই ভিন্নখাতে নিতে ডাকাতির ঘটনা সাজানো হয়েছে। ওসি জানান, ‘মনে হয়েছে একটি ঘটনা সৃস্টি করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *