স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন ববি উপাচার্য

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শিক্ষক সমিতির উদ্যোগে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন অনুষ্ঠানিকভাবে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ড. আবদুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ, সদস্য সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, সোহেল রানা, সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ^াস, সঞ্জয় কুমার সরকার, সাদেকুল রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর আয়োজনে “তারুণ্যের বঙ্গবন্ধু” প্রকাশনার মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ববি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *