নাগরিক ডেস্ক:
বরিশালের গৌরনদীতে ইউপি নির্বাচনে মেম্বার প্রতীকের দুইশত ব্যালটের ২টি মুরিবই পাওয়া গেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমিয়ার মধ্যে ব্যালটের ওই ২টি মুরিবই পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান বলেন, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের দপ্তরি মিন্টু বয়াতী তালা বিহীন আলমিরা থেকে একটি কলম আনতে গিয়ে ব্যালটের দুইটি মুরিবই দেখতে পান। বিষয়টি আমাকে জানালে তাংক্ষনিক আমি আলমিরা থেকে ব্যালটের ২টি মুরিবই বের করে এনে দেখি, ইউপি নিবাচনের সাধারন সদস্য (পুরুষ মেম্বার) পদের প্রতীকের একশত ব্যালটের ১টি মুরিবই (১বান্ডিল) ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদের প্রতীকের একশত ব্যাটটের ১টি মুরিবই (এক বান্ডিল)। মেম্বার প্রতীকের ওই ২ শত ব্যালটে শীল ও টিপসই থাকলেও কোন ব্যালটে সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেই। এদিকে, ব্যালটের ২টি মুরিবই’র শেষের ২টি পাতার প্রতীকের ব্যালট না ছেড়া রয়েছে। তাংক্ষনিক বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিসহ শিক্ষা অফিসারকে জানাই।
অনুষ্ঠিত বার্থী ইউপি নির্বাচনের দায়িত্বে থাকা রিটানিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, মেম্বার প্রতীকের ব্যালটের ২টি মুরিবই স্কুলে পাওয়ার বিষয়টি আমি সাংবাদিকদের মাদ্যমে জানতে পেরেছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাচন অফিসারকে তদন্ত করার দির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ইউপি নির্বাচনের প্রথম ধাপে গত ২১ জুন গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উপজেলা ৭টি ইউনিয়নের মধ্য বার্থী ইউপিসহ বিনা প্রতিদ্ব›িদ্বতায় আ’লীগের মনোনিত ৬ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
