১০ সেকেন্ডে এক হাড়ি দধি খেলেন জার্মান রাষ্ট্রদূত!

Spread the love

নাগরিক ডেস্ক : সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

ওদিকে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।

রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেনঃ

“ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোন সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি যে সুস্বাদু !!”

এর কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাড়ির আরেকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেনঃ
“১০ সেকেন্ড পরে”

২ Comments

  1. Your zeal is infectious. It’s impossible not to be excited by the topics you explore.

  2. I enjoy how you imbue your writing with individuality. It feels like we’re having a delightful conversation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *