ভারতের কোচের প্রস্তাবে শ্রীলংকান কিংবদন্তির ‘‘না’

Spread the love

নাগরিক ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের প্ধান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর কোচ থাকতে রাজি নন। তাই এখন থেকেই টিম ইন্ডিয়ার জন্য হেড কোচ বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)।

বোর্ডের তরফে ভারতের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে। নিজের সময়ে বিশ্বক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। এছাড়া, আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) এ সাফল্যের সঙ্গে কোচিং করাচ্ছেন মাহেলা। মুম্বাই ইন্ডিয়ান্স দলকে মসৃণ গতিতে এগিয়ে নিচ্ছেন। শ্রীলঙ্কান এই তারকার আইপিএল সাফল্যের জন্যই তাই বোর্ডের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল তাকে।

 

২ Comments

  1. I like the way your website provides a unique viewpoint on these topics. It’s truly motivating.

  2. Your blog is a fantastic resource for anyone interested in learning about a variety of topics. Thanks for all that you do.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *