গজারিয়া নদীতে ইউএনও’র স্পীডবোটে হামলা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানকালে সংঘব্ধ জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার হাট সংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। এতে ইউএনওসহ দুই আনসার সদস্য আহত হয়েছেন। নদীতে তলিয়ে গেছে একটি শর্টগান।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, অভিযান শেষে ফেরার পথে গজারিয়া নদীর দড়িরচর খাজুরিয়ায় সংঘবদ্ধ জেলেরা ৩/৪টি ট্রলারে এসে তার স্পীডবোটে আকস্মিক হামলা চালায়। এতে তার স্পীডবোটের পিছনে থাকা ২জন আনসার পড়ে গেছে। তাদের কাছে থাকা একটি অস্ত্র নদী থেকে উদ্ধারে কাজ করছে ডুবরিরা। ট্রলারের ধাক্কায় তিনিও পায়ে আঘাত পেয়েছেন।

তিনি বলেন, জেলেরা এতো বেপরোয়া যে তারা দ্রুত নৌপুলিশের সহায়তায় র‌্যাকি করে নিরাপদে চলে এসেছেন। সেখানে প্রচুর মাঝী অভিযান প্রতিরোধ করার চেস্টা করছে। স্থানীয় ইউপি সদস্যদেরও খুজে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। কিন্তু শতশত জেলে এখনও দড়িরচর খাজুরিয়ায় অবস্থান করছে। এ ঘনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ইউএনও মাুসদ।

স্থানীয়দের তথ্যে জানা গেছে, ইউএনও মাসুদ এর নেতৃত্বে দড়িরচর খাজুরিয়া এলাকায় স্পিডবোট নিয়ে অভিযান চালাচ্ছিল একটি টিম। এসময় বেশ কয়েকজন জেলে একটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইউএনও এর নৌযানকে সজোরে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার চেষ্টা চালায়।

মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিন আঘাত পেয়ে নদীতে পরে যান। তাদেরকে উদ্ধার করা হলেও একজনের শর্টগান নদীতে তলিয়ে যায়। সেটি উদ্ধারের চেস্টা চলছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অভিযান চলছে, তবে কাউকে আটক করা যায়নি। তাদের উর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ইউএনও পুলিশ নয় আনসার নিয়ে অভিযান করেছেন । সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা তাকেই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *