মুলাদীতে পল্লীবিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে মুলাদী উপজেলায় পল্লীবিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মো. আহাদ (১৫) নামক এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন দাদী হাওয়ানুর বেগম ও প্রতিবেশী শেফালী বেগম। তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বেইলিব্রিজ এলাকায় শনিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের পরিবার থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।
আহাদের স্বজনরা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে পল্লীবিদ্যুতের কর্মীরা শনিবার দুপুরে চরলক্ষ্মীপুর এলাকায় গাছের ডালপালা কাটেন। কাটা একটি কাঁচা ডাল তারের সঙ্গে জড়িয়ে থাকে। দুপুরে বিদ্যুৎ সংযোগ চালু হলে সরবরাহ তার ছিঁড়ে পড়ে। সেটি কেউ দেখেনি। আহাদ বাড়ির পাশে খেলতে গিয়ে ওই তারে স্পৃস্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে আহাদের দাদী হাওয়া বেগম ও প্রতিবেশী শেফালী বেগমও আহত হন। তিনজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন।
মুলাদী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কু-ু জানান, সরবরাহ লাইনের তার ছিড়ে থাকার বিষয়টি স্থানীয়রা পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাননি। দূর্ঘটনার খবর পেয়ে চরলক্ষ্মীপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহ সংযোগ বন্ধ করে দেয়া হয়। তার ছিড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।##

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *