পccKKভোলার চরফ্যাসনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে কিশোরী প্রেমিকার অনশন করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ওই কিশোরী বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়ি থেকে এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জুলফিকার আলীর ছেলে প্রেমিক হিজবুল্লাহের বাড়িতে গিয়ে অবস্থান নেয়।
পরে খবর পেয়ে রাতে শশীভূষণ থানা পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে। বুধবার দুপুরে ওই কিশোরীকে দুই পরিবারের মধ্যস্থতায় তার পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে জানান উপ-পরিদর্শক (এসআই) হানিফ।
অনশনরত কিশোরী বোরহানউদ্দিন উপজেলার জহিরুল ইসলামের মেয়ে ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, এওয়াজপুরে খালার বাড়িতে বেড়াতে গেলে হিজবুল্লাহর সঙ্গে পরিচয় হয় কিশোরীর। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দুই বছর হিজবুল্লাহর সঙ্গে তার ফোনে কথা হয়। এছাড়া বিয়ের প্রতিশ্রুতিতে তাদের একাধিকবার দেখাও হয়। কিশোরী নিজের খালার বাড়িতে এসে হিজবুল্লাহর সঙ্গে দেখা করত।
সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে হিজবুল্লাহ তার ফোন বন্ধ করে দেন। এর একপর্যায়ে মঙ্গলবার ওই কিশোরী হিজবুল্লাহর বাড়িতে চলে আসে। সে বিয়ের দাবিতে আত্মহত্যা করবে বলে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

This site is always a great source of information and motivation. Thanks for sharing your thoughts and ideas.
Your commitment and passion radiate in each section, inspiring readers repeatedly.