বরিশালে বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিনম্র শ্রদ্ধায় বরিশালে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসের প্রথম প্রহরে টর্চারসেল ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনভর নানান কর্মসূচি রয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টর্চারসেল ও বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের সিটি মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপির পক্ষে দলীয় নেতৃবৃন্দ।

এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। বরিশাল বিশ্ববিদ্যালয়েও এ উপলক্ষে শ্রোদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *