নাগরিক রিপোর্ট:
তিন বছর পর আবারো বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন রুমে মোসা: মিতু আক্তার নামের এক রোগীর সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে তা আবারো চালু করা হয়েছে। মিতু আক্তার উপজেলার আড়াইবেক গ্রামের আল মামুন হাওলাদারের স্ত্রী।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান, দীর্ঘ দিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল এ অপারেশনের মধ্যে দিয়ে আবারো সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে।
সিজারিয়ান অপারেশন সফল হয়েছে এ অপারেশনে মিতু আক্তারের একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা ও ছেলে সুস্থ্য আছে।
