ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

Spread the love

নাগরিক ডেস্ক:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বরিশালের রসূলপুর বস্তিতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রসূলপুর বস্তিতে কোস্টগার্ড কর্তৃক উন্নয়নের নামে ভূমিহীনদের উচ্ছেদ চলছে। পূনর্বাসন ছাড়া ভুমিহীন পরিবারকে উচ্ছেদ করা যাবে না বলে দাবী করেন তারা।

এসময় তারা আরো অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিন্ম আয়ের মানুষরা দিশেহারা। বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হালিম মোহরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *