বরিশালে ছুটির দিনে বই মেলায় ভীড়

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ছুটির দিন বই মেলায় ভীর বেড়েছে দর্শনার্থীদের। বৃহস্পতিবার বিকেলে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল। এতে প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ সাদেকুল আরেফিন। বই মেলা উপলক্ষে শুক্রবার বিকেলে সব বয়সী দর্শনার্থীদের ভীর জমে মেলায়।

এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান, সরকারী বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।

আয়োজকদের তথ্যমতে, মেলার ৫০টি স্টল রয়েছে। শুক্রবার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেনীর বই প্রেমীরা পছন্দের বই ক্রয়ের জন্য ভীর করেন। দর্শনার্থী বিএম কলেজ ছাত্রী আসমা আক্তার বলেন, বই মেলার প্রসার ও প্রচার বাড়ানো দরকার। ভাষার মাসে এমন একটি বই মেলা বেশ প্রয়োজন। জানা গেছে, রাতে দর্শকদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *