স্বাগত ২০২২, সকল নাগরিককে শুভেচ্ছা

Spread the love

নাগরিক ডেস্ক:
নতুন দিনের নতুন সম্ভাবনা নিয়ে হাজির হলো নতুন একটি বছর। অতীতের ঘরে জমা হওয়া দুঃখ-হতাশা-ক্ষোভ-ভুলকে দূরে ঠেলে নতুনভাবে সামনে এগোনোর বার্তা নিয়ে হাজির ২০২২। এদিকে বছরের প্রথম দিনে বরিশালের কুয়াকাটাসহ বিভিন্ন স্পটে দর্শনার্থীদের ভীড় বাড়ছে।

যদিও গত কয়েক বছরের মতো এবারও কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে দেশবাসীকে। রাজধানীতে খোলা স্থানে বর্ষবরণ অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না।

এদিকে ২০২১ সালের মতো ২০২২ সালেরও যাত্রা শুরু হলো করোনাভাইরাসের মহামারিকে সঙ্গে নিয়ে। আর এ কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের আয়োজনে রয়েছে মহামারি অবসানের প্রত্যাশা।

দেশে কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধের মধ্যেও শুক্রবার অনেক এলাকায় বাসাবাড়ির ছাদে নানা আয়োজনে মেতে ওঠেন উৎসবপ্রেমী মানুষ। গান বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে, ফানুস উড়িয়ে নতুন বছরের প্রথম প্রহর উদ্‌যাপন করেন তাঁরা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকায়ও একই ধরনের আয়োজন রয়েছে। রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর স্পর্শ করতেই ঢাকার আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজিতে। বর্ষবরণটা যেমনই হোক না কেন, নতুন বছরটি বাংলাদেশের জন্য হয়ে এসেছে অমিত সম্ভাবনার বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *