ববিতে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংঘটিত এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী হচ্ছেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাত্তাউর রহমান রাফি।

ক্যাম্পাস সুত্রে জানা গেছে, বেলা ১২ টায় বরিশাল সিটি মেয়র সাদেক আব্দুল্লাহর সমর্থক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আল আমিন-রিয়াজ গ্রুপ এবং রিদম-রুম্মান গ্রুপ পৃথক পৃথক মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জমায়েত হয়। সেখানে কেক কাটা শেষে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মিছিল নিয়ে বের হলে সামনে যাওয়া নিয়ে দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটে।

আল আমিন-রিয়াজ গ্রুপের রিয়াজ উদ্দীন জানান, মিছিলে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্ত আমার পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলে। এটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শান্ত ও শরিফুল আমার ছোট ভাই ফাত্তাউর রাফির উপর হামলা করে। এতে রাফির নাক, ঠোট ফেটে যায়।

তবে রিদম-রুম্মান গ্রুপের সৈয়দ রুম্মান ইসলাম জানান, জুনিয়রদের মধ্যে পূর্বের একটা ঘটনায় মামলা হয়েছিল। সেই ঘটনার রেস ধরে মারামারি হয়েছে।
এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, মারামারির খবর শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে জান। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *