নগরে ছাত্রলীগের বর্নাঢ্য র‌্যালী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে বার্নাঢ্য আয়োজনে ছাত্রসমাবেশ, শোভাযাত্রা ও কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বিবাগত রাত ১২টা ১ মিনিটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও ছাত্রসমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ঢোল বাদ্য বাজিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসব করেন। এতে দুরদুরন্ত থেকে আসা শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন। এদিকে র‌্যালীর কারনে দুপুর দেড়টা পর্যন্ত নগরীতে তীব্র যানজটের সৃস্টি হয়। এতে জনভোগান্তি বাড়ে।

ছাত্রলীগের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড তালুকদার মোঃ ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, অনিক সেরনিয়াবাত, রাজীব আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, রইজ আহম্মেদ মান্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *