বাস চাপায় পথচারী নিহত, মহাসড়কে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বাস চাপায় আছলাম হাওলাদার (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার বিকালে মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে বরিশাল-পটুয়াখালী মহা সড়কে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ করে স্থানীয়রা বিক্ষোভ করেন। আছলাম হাওলাদার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরংগল গ্রামের মোতালেব হাওলাদারের পুত্র।

জানা গেছে, সড়ক অতিক্রম করার সময় পটুয়াখালীগামী মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি বাস আছলাম হাওলাদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ঘাতক বাস চালকের বিচার ও গতিরোধক নির্মাণের দাবিতে ঘন্টা ব্যাপি বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই হাফিজ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *