বরিশালে বিএনপির মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট:
৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস দাবি করে বরিশালে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ পৃথক মানববন্ধন করেন। পৃথক এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু।

মানববন্ধনে নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও গণতন্ত্র ফিরেয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, দক্ষিন বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *