জব্দ জটকা বিতরণে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্জ

Spread the love

নাগরিক রিপোর্ট : জব্দ করা জাটকা বিতরন করা তুলকালাম কান্ড ঘটেছে বরিশাল মৎস্য অধিদপ্তর চত্বরে। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।
বরিশাল মৎস্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বরিশাল-ভোলা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৪টি ট্রাকে মোট ৮৬ জন জাটকা জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও সহকারীসহ আটক হয় মোট ১২ জন। জব্দ করা মাছ নিয়ে আসা নগরীর সিঅ্যান্ডবি সড়কে মৎস্য অধিদপ্তর কার্যালয়ে।
নিয়মানুযায়ী ওই মাছ বিনামূল্যে বিতরণ করা হবে এমন খবরে সকাল থেকে শত মানুষের ভীড় জমে মৎস্য অধিদপ্তরের বন্ধ ফটকের সামনে। যাদের প্রায় সকলে ছিল বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন ও হতদরিদ্র শেণ্রীর মানুষ। বেলা দেড়টার মাছ বিতরণ শুরু হলে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। এক পর্যাযে জাটকা লুটের উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত পুলিশ সেখানে লাঠিচার্জ করে।
মৎস্য সম্প্রসারন কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, জাটকাবাহী ট্রাকের সঙ্গে আটক ১১ জনের মধ্যে চালক চারজনকে ১ মাস করে কারাদন্ড, ৫ সহকারীকে ৫ হাজার টাকা জরিমানা, এবং অপর ৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় পরিচালিত ভ্রাম্যামন আদালতে এ রায় দেয়া হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *