নাগরিক রিপোর্ট:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি আদালয়ের লক্ষে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসুচী পালন করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন স্বাশিপ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, মহানগর সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রমূখ।
কর্মসুচীতে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা অনেক বৈষম্যের শিকার। বেসরকারি শিক্ষকগন মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পেয়ে থাকেন। যা খুবই অপ্রতুল ও অসম্মানজনক। বেসরকারি ব্যবস্থাপনা কমিটির অযাতিত হস্তক্ষেপ ও নিপূড়ন শিক্ষার মানউন্নয়নে অন্যতম প্রতিবন্ধক।
এ অবস্থায় অবিলম্বে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, ঈদের পূর্বেই উৎসব ভাতা প্রদান এবং সরকারি অনুরুপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য বাজেটে অর্থ বরাদ্দ, সরকারি সকল শর্ত পূরন করে স্বাীকৃতি প্রপ্ত সকল স্কুল কলেজ মাদরাসা ও কারিগরী প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ব্যবস্থা করা সহ ৮ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ নগরের সদর রোডে মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
