আমন্ত্রিত আটজনের ৪ জনই এলেন না

Spread the love

নাগরিক ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও চারজনই আসেননি। বৈঠকে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী। আর বৈঠকে অংশ না নেওয়া চারজন হলেন-ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

বৈঠক শেষে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা বলেছি যোগ্যতার ভিত্তিতে যেন নারী ও সংখ্যালঘু থেকে একজন করে কমিশনার নিয়োগ হয়। যোগ্যতার ভিত্তিতে সকল পেশার লোকজন নিয়ে একটি ভারসাম্যমূলক নির্বাচন কমিশন তৈরি হয়। কোন একটি পেশার ওপর যাতে জোর দেওয়া না হয়। যাদের নাম এসেছে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া দরকার। জানা দরকার কোন সুবিধা নিতে তারা রাজনৈতিক ঘোল পাল্টেছে কিনা। কোন আর্থিক কেলেঙ্কারি আছে কিনা।’

বিকেলে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বসবে সার্চ কমিটিবিকেলে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বসবে সার্চ কমিটি

গতকাল নাম প্রকাশ করা উচিত হয়নি উল্লেখ করে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘এখানে অনেকেই আছে তারা নিজেরাই জানেন না তাদের নাম প্রস্তাব করা হয়েছে। তালিকায় নাম দেখে হয়তো তারা খুশি হয়েছেন কিন্তু যদি তারা নির্বাচিত না হন তখন তারা বিব্রতকর অবস্থায় পড়বেন।’

বৈঠক শেষে নঈম নিজাম বলেন, ‘যিনি সর্বজন গ্রহণযোগ্য এবং যাকে নিয়ে বিতর্ক হবে না এমন ব্যক্তিদের নাম যেন রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হয়।’

এর আগে গত শনি ও রোববার তিন দফায় দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তাঁরা। বৈঠকগুলোতে আমন্ত্রিত বিশিষ্ট কয়েকজন অনুপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *