নাগরিক রিপোর্ট:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইমস্কেল মঞ্জুরীর দাবীতে গতকাল মঙ্গলবার বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা। বেলা ১১টায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বকেয়া টাইম স্কেল মঞ্জুরী প্রদানের দাবীতে এ কর্মসূচী পালন করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- টাইমস্কেল বঞ্চিত বরিশাল বিভাগীয় সমন্বয়কারী প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক লাভলু, মো. আবদুল বাছেদ, মো. শাহ আলম, মো. মনিরুল ইসলাম প্রমুখ।
কর্মসুচীতে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত বছরের নির্দেশনা অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল প্রদানের দাবী জানান। অবস্থান কর্মসূচী শেষে নেতৃবৃন্দ উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের মাধ্যমে টাইমস্কেল মঞ্জুরীর আবেদনপত্র হস্তান্তর করেন।
