ববিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস স্বশরীরে শুরু হবে ২৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।

ড. খোরশেদ আলম বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম স্বশরীরে শুরু হবে। এদিন বিভাগগুলো স্ব স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। যা পরে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারির পর আর না বাড়ালে সব বর্ষের ক্লাস কার্যক্রম সশরীরে শুরু হবে। বিধিনিষেধ বাড়লে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ববিতে স্বশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে স্বশরীরে পরীক্ষা, ভাইবা কার্যক্রম, অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *