নারী দিবসে বরিশালে ১৬ জনপ্রতিনিধি সংবর্ধিত

Spread the love

নাগরিক রিপোর্ট;
আন্তর্জাতিক নারী দিবসে বরিশালের নির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও অধ্যাপিকা শাহ সাজেদা। এসময় বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ বিজয়ী ৭ নারী চেয়ারম্যান ও ৯ সাধারণ সদস্যের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সম্মুখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *